২০২৫ সালে অবনীত কৌরের একটি ছবিতে ভুলবশত লাইক দেয়ার ঘটনায় সমালোচনার মুখে পড়েছিলেন ভারতীয় ক্রিকেটের আইকন কোহলি। সেই সময় বিষয়টি এতটাই আলোচনায় আসে যে, কোহলিকে নিজেই এ নিয়ে ব্যাখ্যা দিতে হয়। আবারও ‘লাইক’ বিতর্কে জড়ালেন তিনি। আর সামাজিক মাধ্যমে তা নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে। প্রতিবেদন এনডিটিভির।
এবার মডেল লিজলাজ-এর ইনস্টাগ্রাম পোস্টে কোহলির প্রোফাইল থেকে লাইক দেখা গেছে বলে দাবি ওঠার পর মুহূর্তের মধ্যেই স্ক্রিনশট ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ছোট একটি ঘটনাই দ্রুত ভাইরাল হয়ে যায় এবং তা নিয়ে মজাও করতে শুরু করেন নেটিজেনরা।
এর আগে অবনীত কৌরের ঘটনায় কোহলি বলেছিলেন, ‘আমি আমার ফিড ক্লিয়ার করার সময় অ্যালগরিদম সম্ভবত ভুলবশত একটি ইন্টারঅ্যাকশন রেজিস্টার করেছে। এর পেছনে কোনও উদ্দেশ্য ছিল না। অযথা কোনো কিছু ধরে না নেয়ার জন্য অনুরোধ করছি।’
বর্তমান ঘটনাতেও অনেক ভক্ত মনে করছেন, কোহলি হয়তো আবারও একই ধরনের ব্যাখ্যা দেবেন এবং এটিকে ‘অ্যালগরিদমের ভুল’ হিসেবেই তুলে ধরবেন।
এদিকে মাঠের খেলায় দারুণ ফর্মে রয়েছেন কোহলি। রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে চলতি মৌসুমে ব্যাট হাতে তিনি অসাধারণ ছন্দে আছেন। সবশেষ ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে প্রথমবারের মতো ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসেবে খেলেন তিনি। অর্ধশতক থেকে মাত্র ১ রান দূরে আউট হলেও, তার গুরুত্বপূর্ণ অবদানেই সহজ জয় পায় বেঙ্গালুরু।
কালের সমাজ/এসআর

