ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

মেসির রেকর্ডময় ম্যাচে চূর্ণ আলজেরিয়া

স্পোর্টস ডেস্ক | জুন ১৭, ২০২৬, ০৯:১৮ এএম মেসির রেকর্ডময় ম্যাচে চূর্ণ আলজেরিয়া

কাতার বিশ্বকাপ যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই শুরু করলেন লিওনেল মেসি। মেসির ৩ গোলই আর্জেন্টিনার জয়ের পথ গড়ে দিল। মেসি ৭৮ মিনিটে উঠে যাওয়ার পর আলবিসেলেস্তেদের কাজ ছিল সে ব্যবধানটা ধরে রাখা। স্কালোনির শিষ্যরা সেটা ভালোভাবেই ধরে রেখেছে। এবারের বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই হ্যাটট্রিক করলেন মেসি। মেসির রেকর্ডময় ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনা জিতলো ৩–০ গোলে।

এই ম্যাচের সবচেয়ে বড় বিষয় হলো, তিনটি গোলই করেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। আর এই হ্যাট্রটিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে শীর্ষে উঠলেন মেসি। এর মধ্য দিয়ে ব্রাজিলের রোনালদো নাজারিওর ১৫ গোল ছাড়িয়ে ছুঁয়ে ফেললেন সর্বোচ্চ গোল করা ক্লোসাকে। 

বিশ্বকাপে মেসির গোল এখন ক্লোসার সমান ১৬টি। হ্যাটট্রিকের পরপর ৮০ মিনিটে মাঠ ছাড়েন মেসি। মাঠ ছাড়ার সময় মেসিকে দেওয়া হলো ‘স্ট্যান্ডিং অভেশন।’

এর আগে আলজেরিয়ার বিপক্ষে দ্বিতীয় গোল করার পর আর্জেন্টিাইন অধিনায়ক লিওনেল মেসি হ্যাট্রিকের কথাই যেন ভাবছিলেন ফুটবলপ্রেমীরা। অবশেষে আটকে রাখা গেল না তাকে। হ্যাটট্রিকটা পেয়েই গেলেন জাদুকর–মেসি।

ম্যাচের ৬০ মিনিটের মাথায় আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনা ২–০ গোলে এগিয়ে যায় আর্জেন্টাইন অধিনায়ক। মেসির দুর্দান্ত এক গোলেই ভর করে আলজেরিয়ার বিপক্ষে এগিয়ে প্রথমার্ধের বিরতিতে যায় আর্জেন্টিনা।

আর্জেন্টিনার হয়ে নিজের ২০০তম ম্যাচে খেলতে নামা মেসির এটি জাতীয় দলের হয়ে ১১৮তম এবং বিশ্বকাপে ১৪তম গোল।

May be an image of football, soccer and text

মিডফিল্ড থেকে রদ্রিগো দি পল বল বাড়িয়ে দেন মেসির কাছে। বল পেয়ে তিনি পরিচিত ভঙ্গিতে এগিয়ে যান এবং প্রায় ২৫ গজ দূর থেকে নেন জোরালো শট।

আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান দুই হাত লাগাতে পারলেও সেই দুর্দান্ত শট ঠেকাতে পারেননি। বল জালে জড়িয়ে গেলে এগিয়ে যায় বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

এর আগে খেলার মাত্র পাঁচ মিনিটেই বল আলজেরিয়ার জালে পাঠান মেসি। গ্যালারিতে উল্লাস শুরু হয়ে যায়, কিন্তু মুহূর্তের মধ্যেই সহকারী রেফারির পতাকা উঠলে সেই উদ্‌যাপন থেমে যায়।

রিপ্লেতে দেখা যায়, মেসি খুব অল্প ব্যবধানে অফসাইড ছিলেন। ফলে তার গোলটি বাতিল হয়।

মেসির গোল বাতিল হওয়ার পর একই অভিজ্ঞতার সাক্ষী হয় আলজেরিয়াও। অফসাইডের কারণে বাতিল হয় তাদের গোলও।

কালের সমাজ/এসআর

Link copied!