ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক | অক্টোবর ১৪, ২০২৬, ১০:৫৫ এএম বাংলাদেশ সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলতি মাসের শেষ দিকে বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ। ঢাকার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২৮ অক্টোবর শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর ৫ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে। আসন্ন এই সিরিজের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই)।

১৫ সদস্যের দলে নেই সাদা বলের অধিনায়ক শাই হোপ ও পেসার আলজারি জোসেফ। দারুণ ছন্দে থাকা হোপকে দেওয়া হয়েছে বিশ্রাম। চোটের ঝুঁকি এড়াতে জোসেফকে টেস্ট দল থেকে সরিয়ে নেয়া হয়েছে। প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন ২৩ বছর বয়সী ব্যাটসম্যান কেভিন উইকহ্যাম। জোসেফের বদলি হিসেবে দলে এসেছেন অলরাউন্ডার কেমো পল।

বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল: রোস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান (সহ-অধিনায়ক), জশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, তেজনারায়ণ চন্দরপল, জশুয়া ডা সিলভা (উইকেটকিপার), জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আমির জাঙ্গু (উইকেটকিপার), শামার জোসেফ, ব্রেন্ডন কিং, কেমো পল, কেমার রোচ, জেইডেন সিলস ও কেভিন উইকহ্যাম।

কালের সমাজ/এসআর

Link copied!