ঢাকা শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩
কুমিল্লায় সড়ক দূর্ঘটনা

লক্ষ্মীপুরে পাশাপাশি কবরে শায়িত হলেন পরিবারের ৪ জন

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর | মার্চ ২৮, ২০২৬, ০১:১৩ পিএম লক্ষ্মীপুরে পাশাপাশি কবরে শায়িত হলেন পরিবারের ৪ জন

ঈদের ছুটি শেষে স্ত্রী ও ৩ সন্তান নিয়ে নিজ কর্মস্থল ঢাকার মোহাম্মদপুরে  ফিরছিলেন মুফতি আব্দুল মমিন। কিন্তু কে জানতো এই ফেরা হবে নাফেরার যাত্রা.?

বৃহস্পতিবার ২৬ মার্চ ঢাকা যাওয়ার পথে কুমিল্লার মিয়ামি হোটেলে সামনে সড়ক দূর্ঘটনায় নিহত হন তিনি সহ তার পরিবারের ৪ জন।

নিহত একই পরিবারের ৪ জনের জানাজা শেষে ২৭ ফেব্রুয়ারী বাদ  লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার চর শাহী ইউনিয়নের তিতারকান্দি এলাকায় তার শশুর বাড়িতে পারিবারিক কবরস্থানে একই সাথে  দাফন করা হয়।

নিহতরা হলেন- নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার ছাতারপাইয়া গ্রামের  আব্দুল মমিন (৫০), আব্দুল মমিন এর স্ত্রী ঝর্না বেগম (৪০), ছেলে সাইদ আশরাদ (৭) ও মেয়ে লাবিবা (১৮) এবং প্রাইভেটকার চালক জামাল হোসেন (৫২)। চালকের বাড়ি বরিশাল জেলায়। নিহত আব্দুল মমিন জামেয়া মোহাম্মদীয়া আরাবিয়া ঢাকা মাদ্রাসার শিক্ষক ছিলেন।

জানা যায়, যাত্রা বিরতী দিয়ে হাইওয়ে সড়কে উঠার সময় বিপরীত দিক থেকে আসা স্টার লাইন বাসের ধাক্কায় স্পটেই নিহত হন আব্দুল মমিন সহ তার পরিবারের ৪ জন। এসময় আরো নিহত হন মাইক্রোবাসের ড্রাইভার। মূহুর্তের শেষ হয়ে যায় একটি পরিবারের সকল ইচ্ছে আকাঙ্খা আর স্বপ্ন সাধ।  এ ঘটনায় বেঁচে ফেরা ১ ছেলে আবরার আহত অবস্থায় রয়েছেন হাসপাতালে।

এদিকে নিহতদের বাড়িতে খোজ খবর নিতে যান সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ক্যাথুইপ্রো মারমা।

কালের সমাজ/এসআর

Link copied!