অসহায় বৃদ্ধা লতিফুন্নেছার বাড়ি গাইবান্ধা সদর উপজেলার কূপতলা ইউনিয়নের বেড়াডাঙ্গা গ্রামে। স্বামী নুরুল হকের তিন স্ত্রী। স্বামীর মৃত্যুর পর তিনি ২৭ শতক জমির স্বত্ববান হন। এরমধ্যে ৭ শতক জমিতে তার বাড়িঘর ছিল। কিন্তু সম্প্রতি সতীনের ছেলেমেয়েরা বৃদ্ধ লতিফুন্নেছাকে তাড়িয়ে দিয়েছে।
সব হারিয়ে তিনি এখন অসহায় অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। এ নিয়ে সতীনের সন্তান ও নাতি-আতাউর রহমান, আলতা মিয়া, আবুল হোসেনসহ ৭ জনের নামে মামলাও হয়েছে।
কালের সমাজ/ কে,পি

