ঢাকা শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

সুন্দরবনে অভিযানে বন্দুকসহ ৪ রাউন্ড গুলি উদ্ধার

কালের সমাজ ডেস্ক | এপ্রিল ১১, ২০২৬, ০৯:৪১ পিএম সুন্দরবনে অভিযানে বন্দুকসহ ৪ রাউন্ড গুলি উদ্ধার

সুন্দরবনে বনদস্যু দমনে বন বিভাগের অভিযানে ৩টি দেশিয় বন্দুক ও ৪ রাউন্ড গুলি উদ্ধার  করা হয়েছে। তবে এ সময় কোন বনদস্যুকে আটক করা সম্ভব হয়ে উঠেনি।

শুক্রবার বিকাল ৫টার দিকে কোবাদক স্টেশনের অধিনস্থ কঞ্চির খালের বাইনতলা নামক স্থানে অভিযান চালিয়ে এ সকল অস্ত্র সহ গুলি উদ্ধার করা হয়।

বন বিভাগ সূত্রে জানা যায়, গহীন সুন্দরবনের কঞ্চির খালের বাইনতলা নামক স্থানে বনদস্যুদের একটি গ্রুপ দস্যুতা করার জন্য প্রস্তুতি নিচ্ছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগের কোবাদক ও বুড়িগোয়ালিনি স্টেশনের বন রক্ষীরা যৌথ অভিযানে চালনায়। এ সময় তারা ঘটনাস্থলে  উপস্থিত হয়ে সন্দেহজনক কয়েক জন বনদস্যুদের গতিবিধি লক্ষ্য করে। এ পর্যায় তাদের ধাওয়া করে। এ সময় সেখানে ৭ রাউন্ড গুলি বিনিময় হয়। একপর্যায়ে বনদস্যুরা গহীন বনের ভিতরে পালিয়ে যায়। পরে সেখান থেকে ৩টি দেশিয় বন্দুক ও ৪ টি কার্তুজ উদ্ধার করা হয় ।

কোবাদক স্টেশন কর্মকর্তা শেখ মোঃ আনিছুর রহমান বলেন, সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমানের দিকনির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের বিষয়টি বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রীকে অবহিত করা হয়েছে।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) মশিউর রহমান জানান, সুন্দরবনে অপরাধ দমনে বন বিভাগ কঠোর অবস্থানে রয়েছে। বনজ সম্পদ ও বন্যপ্রাণী রক্ষায় নিয়মিত অভিযান আরও জোরদার করা হয়েছে।  উদ্ধারকৃত অস্ত্র ও গুলির বিষযটি আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে। পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান বলেন, বনদস্যুদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে।

কালের সমাজ/এসআর

Link copied!