ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য অ্যাড. এম.এ মান্নান।
শনিবার বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বক্তব্য বক্তব্য রাখেন- উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সদস্য মো. মলাই মিয়া, মাসুদুর রহমান মাসুদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু। উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি ও বিপুল সংখ্যক কৃষকগণ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সরকার কৃষকদের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে। বিনামূল্যে বীজ ও সার বিতরণের মাধ্যমে কৃষকদের উৎপাদন খরচ কমবে এবং তারা বেশি লাভবান হবেন। কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের প্রণোদনা দিতে সরকারের এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এতে প্রান্তিক কৃষকরা উপকৃত হবেন এবং খাদ্য উৎপাদন আরও বৃদ্ধি পাবে।ৎ
কালের সমাজ/এসআর

