ঢাকা রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

ইরান-যুক্তরাষ্ট্র আড়াই ঘণ্টার আলোচনা শেষ

কালের সমাজ ডেস্ক | এপ্রিল ১১, ২০২৬, ১০:১৬ পিএম ইরান-যুক্তরাষ্ট্র আড়াই ঘণ্টার আলোচনা শেষ

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আড়াই ঘণ্টাব্যাপী প্রথম দফার আলোচনা শেষ হয়েছে। ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লবের পর দুই দেশের মধ্যে এটাই সর্বোচ্চ পর্যায়ের আলোচনা।

দুজন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি উর্দু জানিয়েছে, আড়াই ঘণ্টার এই আলোচনায় পাকিস্তানি মধ্যস্থতাকারীরাও উপস্থিত ছিলেন।

ইসলামাবাদের সেরেনা হোটেলে আয়োজিত এই আলোচনা ‘ইতিবাচক’ হয়েছে বলে উল্লেখ করেছে বিবিসি উর্দু।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা জানিয়েছে, পাকিস্তান, ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা একই কক্ষে বসে আলোচনা করছেন।

তবে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, আলোচনা পরোক্ষভাবে শুরু হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, আলোচনা সরাসরি নাকি পরোক্ষ-তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

 

কালের সমাজ/ওজি

Link copied!