ফরিদপুরের নগরকান্দা উপজেলায় সাইনবোর্ডবিহীন একটি কেক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল ২০২৬) উপজেলার পুরাপাড়া ইউনিয়নের বনগ্রাম বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন নগরকান্দা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা হক তানিয়া।
অভিযান চলাকালে দেখা যায়, কারখানাটির কোনো বৈধ লাইসেন্স নেই। এছাড়া মেয়াদোত্তীর্ণ ও ভেজাল খাদ্যদ্রব্য ব্যবহার, অনুমোদনহীন রং প্রয়োগ এবং অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদনের প্রমাণ পাওয়া যায়।
এসব অপরাধে প্রতিষ্ঠানটির মা
লিককে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী ১,০০,০০০ (এক লাখ) টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
কালের সমাজ/কে.পি

