ঢাকা বুধবার, ০৬ মে, ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

নগরকান্দায় থামছে না মাটি কাটা, জনদুর্ভোগ বাড়ছে

জেলা প্রতিনিধি, ফরিদপুর | মে ৩, ২০২৬, ০৭:৪০ পিএম নগরকান্দায় থামছে না মাটি কাটা, জনদুর্ভোগ বাড়ছে

স্থানীয় সূত্রে জানা যায়, গজগাহ গ্রামের নবীন শেখের পুকুর খননের কথা বলে ভেকু (খননযন্ত্র) দিয়ে মাটি কেটে ট্রলি গাড়ির মাধ্যমে বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে। ৩ মে দিনব্যাপী এ কার্যক্রম চলতে দেখা গেছে। এলাকাবাসী অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এভাবে মাটি কাটা ও বালু উত্তোলনের কারণে গ্রামীণ সড়ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে জনসাধারণের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে।

অভিযোগ রয়েছে, মাটি ও বালু ব্যবসায়ী হারুন খা দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মাটি কেটে ও বালু উত্তোলন করে বিক্রি করে আসছেন। এ বিষয়ে অভিযুক্ত হারুন খা বলেন, “মাটি কাটা ও বালু উত্তোলনই আমার পেশা। জীবিকার তাগিদেই এ কাজ করি। এদিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া বলেন,  বিষয়টি সম্পর্কে আমরা অবগত হয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এলাকাবাসী দ্রুত এ অবৈধ মাটি কাটা বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।

কালের সমাজ/কে.পি

Link copied!