ঢাকা সোমবার, ০৪ মে, ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

চাঁদপুরে হেলে পড়া ভবনে ‘সতর্কতা নোটিশ’, আতঙ্কে পৌরবাসি

জেলা প্রতিনিধি, চাঁদপুর | মে ৪, ২০২৬, ০৭:৩০ পিএম চাঁদপুরে হেলে পড়া ভবনে ‘সতর্কতা নোটিশ’, আতঙ্কে পৌরবাসি

চাঁদপুর শহরে বহুতল একটি ভবনের উপর হেলে পড়েছে আরেকটি বহুতল ভবন। এই নিয়ে এলাকাবাসীর মাঝে দেখা দিয়েছে চরম আতঙ্ক। খবর পেয়ে  চাঁদপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা ঘটনাস্থলে ছুটে যান। ভবন দুটিতে বসবাসরত বাসিন্দাদের দ্রুত ভবন থেকে নেমে যাওয়ার জন্য বলেন এবং দুটি ভবনে সতর্কীকরণ বিজ্ঞপ্তি টাঙিয়ে দেয়া হয়। 

সোমবার (৪ মে) দুপুরে চাঁদপুর শহরের পালপাড়া এলাকায় অবস্থিত মো. শাহ আলম ঢালী ও পাশবর্তী মো. শাহজাহানের ভবন দুটির একটি হেলে পড়ায় এলাকাবাসীর মাঝে এ আতঙ্কে সৃষ্টি হয়েছে।

এলাকার কয়েকজন বাসিন্দা জানান, ভবন দুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এতে ভবন দুটির বাসিন্দা ছাড়াও এলাকাবাসী আতঙ্কে রয়েছে।

চাঁদপুর পৌরসভার প্রশাসক মো. এরশাদ উদ্দিন বলেন, খবর পেয়ে পৌরসভার পক্ষ থেকে কর্মকর্তা- কর্মচারীদের ঘটনাস্থলে পাঠিয়ে নোটিশ টাঙানোর নির্দেশ দেয়া হয়েছে। ভবন দুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।  ভবন মালিক ও ভাড়াটিয়াদের ভবন ছেড়ে চলে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

 

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!