ঢাকা সোমবার, ০৪ মে, ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

জয়পুরহাট জেলা ছাত্রদলের নতুন কমিটির ঘোষনা হওয়ায় কৃতজ্ঞতা মিছিল

জেলা প্রতিনিধি, জয়পুরহাট | মে ৪, ২০২৬, ০৭:৩৬ পিএম জয়পুরহাট জেলা ছাত্রদলের নতুন কমিটির ঘোষনা হওয়ায় কৃতজ্ঞতা মিছিল

জয়পুরহাট জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষনা করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে কৃতজ্ঞতা জ্ঞাপন ও ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাসিরকে ধন্যবাদ জানিয়ে অভিনন্দন ও কৃতজ্ঞতা মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে জেলা ছাত্রদলের উদ্যোগে জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে আবারও সেখানে এসে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি গোলাম মাহফুজ শুভ, সহ-সভাপতিঃ হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক কে এম শাকিল হোসেন, সাংগঠনিক সম্পাদক নাইম হোসেন, জয়পুরহাট সরকারী কলেজ শাখা ছাত্রদল সভাপতি আরেফিন, সাধারণ সম্পাদক হাবিব, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকঃ মোস্তাফিজুর, তিতু, সেতু, কালাই থানা ও পৌর ছাত্রদল নেতা কাফি, আশরাফুল, রনি, ক্ষেতলাল উপজেলা পৌর ও কলেজ শাখা ছাত্রদল নেতা রাশেদ, সোহেল, মোমিন, ছাত্রদল নেতা রকি,সাকিব, আলী, ছাত্রদল নেতা কনক, রাফি, রেফা, রাতিক, মেশকাত,আলামিন, সিজার প্রমুখ।
 

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!