ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে যাবজ্জীবন ও ৫ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ।
পুলিশ জানায়, সোমবার (৪ মে ২০২৬) বেলা সাড়ে ১১টার দিকে আখাউড়া রেলওয়ে থানার এএসআই কাকলী আক্তার সঙ্গীয় ফোর্সসহ স্টেশনের ১ নম্বর প্লাটফর্মে ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এসময় কুমিল্লার বুড়িচং উপজেলার বাসিন্দা নাসিমা বেগম (৩৫) কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত নাসিমা বেগমের বিরুদ্ধে লাকসাম রেলওয়ে থানার একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড এবং কুমিল্লা কোতয়ালি মডেল থানার আরেকটি মামলায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড রয়েছে। উভয় মামলাই ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা। পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা সম্ভব হচ্ছিল না। তিনি বিভিন্ন ছদ্মবেশে আখাউড়া ও আশপাশ এলাকায় আত্মগোপনে ছিলেন।
পরবর্তীতে বুড়িচং থানার সঙ্গে যোগাযোগ করে তার সাজাপ্রাপ্ত আসামি হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া হয়। পরে তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বুড়িচং থানায় হস্তান্তর করা হয়েছে। আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ এসএম শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন
কালের সমাজ/কে.পি

