ঢাকা সোমবার, ০৪ মে, ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

মুকসুদপুরের তরুণ নেতা মনিরুজ্জামান মনির এবার ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ | মে ৪, ২০২৬, ০৬:৫৮ পিএম মুকসুদপুরের তরুণ নেতা মনিরুজ্জামান মনির এবার ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক

রাজনীতির মাঠে দীর্ঘদিনের সক্রিয়তা, সাংগঠনিক দক্ষতা এবং তৃণমূলের সঙ্গে নিবিড় সম্পৃক্ততার স্বীকৃতি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন গোপালগঞ্জের মুকসুদপুরের সন্তান মনিরুজ্জামান মনির।

শনিবার (২ মে) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটি ঘোষণার পর মুকসুদপুরের রাজনৈতিক অঙ্গনসহ স্থানীয় তরুণদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্রজীবনের শুরু থেকেই সংগঠনের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন মনিরুজ্জামান মনির। মুকসুদপুর উপজেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখেন। দলীয় কর্মসূচি বাস্তবায়ন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা এবং কর্মীদের পাশে থেকে কাজ করার কারণে তিনি নেতাকর্মীদের কাছে একজন নিবেদিতপ্রাণ সংগঠক হিসেবে পরিচিতি লাভ করেন।

শুধু রাজনৈতিক কর্মকাণ্ডেই নয়, সামাজিক ও জনকল্যাণমূলক কাজেও দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছেন তিনি। বিভিন্ন দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, তরুণদের সংগঠিত করা এবং শিক্ষার্থীদের বিভিন্ন উদ্যোগে সহযোগিতা করার মাধ্যমে এলাকায় ইতিবাচক ভাবমূর্তি তৈরি করেছেন মনিরুজ্জামান মনির।

নতুন দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় মনিরুজ্জামান মনির বলেন, "দেশনায়ক তারেক রহমান-এর হাতকে আরও শক্তিশালী করতে এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে ঢাকা মহানগর উত্তর ছাত্রদল রাজপথে অগ্রণী ভূমিকা পালন করবে। দল আমার ওপর যে আস্থা রেখেছে, তার প্রতিদান আমি নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজের মাধ্যমে দিতে চাই।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!