ঢাকা সোমবার, ০৪ মে, ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে নির্যাতন আটক ৩

জেলা প্রতিনিধি, কুমিল্লা | মে ৪, ২০২৬, ০৪:৪৬ পিএম স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে নির্যাতন  আটক ৩

কুমিল্লার চান্দিনা উপজেলায় এক হৃদয়বিদারক ঘটনায় স্বামীকে আটকে রেখে তার স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে রাতভর দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (৪ মে ২০২৬) ভোরে উপজেলার কামারখোলা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত আনুমানিক ১১টার দিকে মাদারপুর গ্রাম থেকে এক দম্পতি বাড়ি ফিরছিলেন। পথে কামারখোলা-এওয়াজবন্দ সড়কের একটি নির্জন স্থানে আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। এ সময় স্বামীকে মারধর করে বেঁধে ফেলে তারা এবং জোরপূর্বক গৃহবধূকে তুলে নিয়ে যায়।

অভিযোগ রয়েছে, গভীর রাতজুড়ে নির্জন স্থানে ওই গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করে দুর্বৃত্তরা। ভোররাতে অসুস্থ অবস্থায় স্ত্রীকে ফিরে পেতে চাইলে অভিযুক্তরা উল্টো এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে নিরুপায় স্বামী আত্মীয়দের মাধ্যমে বিষয়টি জানিয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চান।

খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভোর ৫টার দিকে কামারখোলা গ্রামে অভিযান চালায়। এ সময় তিনজনকে আটক করা হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়।

আটককৃতরা হলেন-মো. তারেক (পিতা: আলমগীর হোসেন), মো. আরিফ (পিতা: আলমাছ), মো. ইসমাইল (পিতা: জয়নাল); তারা সবাই কামারখোলা গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। ভুক্তভোগীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। একই সঙ্গে পলাতক আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলি

 

কালের সমাজ/ক.পি

Link copied!