ঢাকা সোমবার, ০৪ মে, ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩
ডিসি সম্মেলনে কৃষিমন্ত্রী

হাওড়ের ক্ষতিগ্রস্ত কৃষকদের সাড়ে ৭ হাজার টাকা করে দেয়া হবে

কালের সমাজ ডেস্ক | মে ৪, ২০২৬, ০৩:৪৫ পিএম হাওড়ের ক্ষতিগ্রস্ত কৃষকদের সাড়ে ৭ হাজার টাকা করে দেয়া হবে

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, হাওড় অঞ্চলে সাম্প্রতিক ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করা হচ্ছে। ক্ষতির পরিমাণ বিবেচনায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সাড়ে ৭ হাজার টাকা থেকে শুরু করে আরও বেশি আর্থিক সহায়তা দেয়া হবে।

তিনি বলেন, আগামী তিন মাস চলবে এই সহায়তা কার্যক্রম।

সোমবার (৪ মে) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের এসব কথা জানান কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

আলুর বাম্পার ফলন হলেও সংরক্ষণ ও বাজারজাতকরণ ব্যবস্থার দুর্বলতার কারণে কৃষকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে বলে সম্মেলনে উদ্বেগ প্রকাশ করেন জেলা প্রশাসকরা। তারা এ সমস্যার দীর্ঘমেয়াদি সমাধানের ওপর জোর দেন।

জবাবে কৃষিমন্ত্রী জানান, আলুর বাজার সম্প্রসারণ এবং রপ্তানি বাড়ানোর মাধ্যমে এ সংকট কাটানোর পরিকল্পনা করছে সরকার।

সম্মেলনে কুরবানির পশুর বাজার নিয়েও আলোচনা হয়। কৃষিমন্ত্রী বলেন, দেশে কুরবানির গরুর কোনো ঘাটতি নেই, বরং উদ্বৃত্তও নেই। বাজারে সংকট সৃষ্টি হওয়ার আশঙ্কা নেই বলে তিনি আশ্বস্ত করেন। পাশাপাশি তিনি জানান, আগামী দিনে সীমান্ত দিয়ে নতুন করে গরু আসার সম্ভাবনা নেই।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!