ঢাকা সোমবার, ০৪ মে, ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

গেরুয়া ঝড়ে তছনছ তৃণমূল

কালের সমাজ ডেস্ক | মে ৪, ২০২৬, ০২:২০ পিএম গেরুয়া ঝড়ে তছনছ তৃণমূল

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার শুরুতেই গেরুয়া ঝড়ে চাপে পড়ে গেছে তৃণমূল কংগ্রেস। বিভিন্ন কেন্দ্র থেকে প্রাথমিক গণনায়  এ পর্যন্ত পাওয়া ফলাফলে দেখা যাচ্ছে বিজেপি এগিয়ে রয়েছে। বেশিরভাগ আসনে তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বি তৃণমূল কংগ্রেস।

সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ১৯০টি আসনে এগিয়ে রয়েছে।

অন্যদিকে তৃণমূল কংগ্রেস ১০৩টি আসনে এগিয়ে থেকে কাছাকাছি অবস্থান ধরে রেখেছে।

নন্দীগ্রাম ও ভবানীপুর- দুই গুরুত্বপূর্ণ আসনেই শুরুতে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী এগিয়ে রয়েছেন বলে জানা যায়।

দ্বিতীয় রাউন্ডের গণনা শেষে ভবানীপুরে পিছিয়ে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে নন্দীগ্রামেও তৃণমূল প্রার্থী পবিত্র কর পিছিয়ে ছিলেন।

তবে চার দফা গণনা শেষে ভবানীপুরে প্রায় ৯০০ ভোটে এগিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে শুভেন্দু অধিকারী দাবি করেছেন, ১০ রাউন্ড গণনা শেষে ভবানীপুরেও বিজেপি জয়ী হবে এবং নন্দীগ্রাম ও ভবানীপুর দুই আসনেই তার দল জয় পাবে।

তৃণমূলের পিছিয়ে পড়ার কারণ হিসেবে তিনি বলেন, একচেটিয়া সংখ্যালঘু ভোট এবার তৃণমূলের দিকে যায়নি; মালদহ, মুর্শিদাবাদসহ বিভিন্ন জেলায় সেই ভোট ভাগ হয়ে গেছে ভারতীয় জাতীয় কংগ্রেস, বাম দল এবং ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট-এর মধ্যে।

এর আগে পশ্চিমবঙ্গে দুই দফায় ভোট গ্রহণের পর সোমবার স্থানীয় সময় সকাল আটটা থেকে বিভিন্ন কেন্দ্রের ভোট গণনা শুরু হয়েছে।

কালের সমাজ/এসআর

Link copied!