ঢাকা সোমবার, ০৪ মে, ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

মুকসুদপুর ডিজিটাল সার্ভেয়ার এসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন

মুকসুদপুর প্রতিনিধি, গোপালগঞ্জ | মে ৪, ২০২৬, ০৩:০৬ পিএম মুকসুদপুর ডিজিটাল সার্ভেয়ার এসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন

গোপালগঞ্জের মুকসুদপুরে মোঃ মিজানুর রহমান মোল্লাকে আহ্বায়ক এবং মাসুদুর রহমান সহিদকে সদস্য সচিব করে মুকসুদপুর ডিজিটাল সার্ভেয়ার এসোসিয়েশন -এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

এ উপলক্ষে রোববার (৩ মে) বিকেলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আমিন হারুন আর রসিদের সভাপতিত্বে এবং মাসুদুর রহমান সহিদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সরকারি মুকসুদপুর কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রভাষক মাহবুব হাসান বাবর, মুকসুদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ, আমিন মিজানুর রহমান মোল্লা, আমিন মতিয়ার রহমান মোল্লা, আমিন মোঃ সহিদ মোল্লা, মোঃ জাহাঙ্গীর আলম ও আমিন রুহুল আমিনসহ আরও অনেকে।

এসময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে মোঃ মিজানুর রহমান মোল্লাকে আহ্বায়ক এবং মাসুদুর রহমান সহিদকে সদস্য সচিব করে ৫ সদস্যবিশিষ্ট মুকসুদপুর ডিজিটাল সার্ভেয়ার এসোসিয়েশনের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন জাহাঙ্গীর আলম, মতিয়ার রহমান মোল্লা, গোলাম কিবরিয়া, মিরাজুল ইসলাম ও মিহির কুমার রায়।

কালের সমাজ/এসআর

Link copied!