জার্মানি থেকে আরও বেশি সংখ্যায় মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
দেশটি থেকে প্রাথমিকভাবে ৫ হাজার সেনা সরানোর কথা থাকলেও ট্রাম্প জানিয়েছেন, প্রকৃত সংখ্যাটি এর চেয়ে অনেক বেশি হবে।
জার্মানি থেকে ৫ হাজার সেনা সরিয়ে নেওয়ার বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘আমরা সেনাসংখ্যা অনেক কমিয়ে ফেলছি। আমরা ৫ হাজারের চেয়েও অনেক বেশি সেনা সরিয়ে নিচ্ছি।’
ইরানের সঙ্গে যুদ্ধ নিয়ে দুই মিত্র দেশের সম্পর্কের টানাপোড়েনের মধ্যে গত শুক্রবার পেন্টাগন জার্মানি থেকে সেনা কমানোর ঘোষণা দেয়। উল্লেখ্য, ইউরোপে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটিটি জার্মানিতেই অবস্থিত।
কালের সমাজ/এসআর

