ঢাকা শুক্রবার, ০৮ মে, ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

লামায় হুমকির মুখে কাঁঠালছড়া সড়কের কোটি টাকার ব্রিজ

জেলা প্রতিনিধি, বান্দরবান | মে ৭, ২০২৬, ০৭:৪৮ পিএম লামায়  হুমকির মুখে কাঁঠালছড়া সড়কের কোটি টাকার ব্রিজ

পার্বত্য জেলার বান্দরবানের লামায় দীর্ঘদিন ধরে অতিরিক্ত ভারী যানবাহন চলাচলের কারণে ইয়াংছা কাঁঠালছড়া সড়কের গুরুত্বপূর্ণ একমাত্র ব্রিজটি এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বিশেষ করে আশেপাশের ইট ভাটাগুলোতে লাকড়ি, মাটি ও ইট বহনকারী অতিরিক্ত বোঝাই ট্রাক এবং ডাম্পার নিয়মিত চলাচল করায় ব্রিজটির বিভিন্ন স্থানে ফাটল ও ক্ষয় দেখা দিয়েছে বলে জানান স্থানীয়রা। বৃহস্পতিবার (০৭ মে সকালে)। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগ, প্রতিদিন শতাধিক ভারী যানবাহন ব্রিজটি ব্যবহার করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো নজরদারি নেই। এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা।

ব্রিজটির দুই পাশের রেলিং দুর্বল হয়ে পড়েছে এবং রাস্তার পাশের অংশে দেবে যাওয়ার লক্ষণও দেখা যাচ্ছে।এলাকাবাসী জানান, কাঁঠালছড়া সড়কটি স্থানীয়দের চলাচলের পাশাপাশি কৃষিপণ্য পরিবহন ও বিদ্যালয় শিক্ষার্থীদের যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম। কিন্তু ইট ভাটার ভারী গাড়ির চাপে সড়ক ও ব্রিজ দুটিই এখন মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্রুত ব্যবস্থা না নিলে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ার শঙ্কা রয়েছে।তারা আরও বলেন, রাস্তাটি টেন্ডার হলেও দুইবছর আগে থেকে রাস্তার ইটগুলো তুলে নিয়ে মানুষের চলাচলে ভোগান্তি সৃষ্টি করেছে।

কাঁঠালছড়ার এক বাসিন্দা ক্ষিপ্ত হয়ে বলেন, ২ কিলোমিটার একটা রাস্তার কাজ শেষ করতে কয় বছর লাগে? ২ বছর আগে থেকে রাস্তার ইটগুলো তুলে মানুষের ভোগান্তি সৃষ্টি করার কারণ কি? তিনি টিকাদারের শাস্তির দাবী করেছেন।স্থানীয় সচেতন মহল বলেন, লামার অন্যান্য ইট ভাটাগুলোতে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করলেও ইয়াংছার ইট ভাটা গুলোতে চোখে পড়ার মতো কোন অভিযান দেখা যায়নি। অন্যজন বলেন, লামা উপজেলা প্রশাসন একবার এসে লোক দেখানো ২ লক্ষ টাকা করে জরিমানা করে ইট ভাটা গুলোকে বৈধতা দিয়ে গেলো। ২ লক্ষ টাকা জরিমানা দেওয়ার পর থেকে বেপরোয়া হয়ে গেলো ইট ভাটার মালিক। অতিরিক্ত বোঝাই যানবাহন নিয়ন্ত্রণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

পাশাপাশি ঝুঁকিপূর্ণ ব্রিজে সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন ও ভারী যান চলাচলে বিধিনিষেধ আরোপের দাবিও জানিয়েছেন। এলজিইডি’র উপজেলা প্রকৌশলী আবু হানিফ মুঠোফোন জানান, সড়ক‍‍`টি বিষয় জেলা এলজিইডি অফিসের সহায়তায় রাস্তাটি সংস্কার উপযোগী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।
 

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!