ঢাকা শুক্রবার, ০৮ মে, ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

পিরোজপুরের উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন

জেলা প্রতিনিধি, পিরোজপুর | মে ৭, ২০২৬, ০৮:১৬ পিএম পিরোজপুরের উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন

পিরোজপুর জেলার উন্নয়ন ও সার্বিক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভায় জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

সভায় অধ্যক্ষ আলমগীর হোসেন পিরোজপুর জেলার উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল করতে সাংবাদিকদের বিভিন্ন পরামর্শ শোনেন। এ সময় তিনি জেলার সার্বিক উন্নয়ন, জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক সমস্যা নিরসনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, সামাজিক অবক্ষয়, জনদুর্ভোগ ও সামাজিক বৈষম্য দূরীকরণে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব বিষয় গণমাধ্যমে তুলে ধরার মাধ্যমে জনসচেতনতা সৃষ্টিতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, “পিরোজপুরকে একটি মাদকমুক্ত ও উন্নত জেলা হিসেবে গড়ে তুলতে জেলা পরিষদ সর্বোচ্চ দিয়ে কাজ করবে।” এছাড়া জেলার সুপেয় পানির সমস্যা সমাধান, মাদক নির্মূল ক্যাম্পেইন এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনার আশ্বাস দেন তিনি।

তিনি আরও বলেন, “আমি বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ করতে চাই। সেই সুযোগ আমার রয়েছে। আপনারা আমাকে সহযোগিতা করুন।”
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন সংশ্লিষ্ট বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন। পাশাপাশি পিরোজপুরের উন্নয়নের স্বার্থে প্রশাসন ও গণমাধ্যম একে অপরের পরিপূরক হিসেবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

কালের সমাজ/ কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!