ঢাকা শুক্রবার, ০৮ মে, ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

পাবনার ভাঙ্গুড়ার কৈউডাঙ্গায় রেলগেট না থাকায় ঝুঁকিতে চলছে সাধারণ মানুষ ও যানবাহন

জেলা প্রতিনিধি, পাবনা | মে ৭, ২০২৬, ০৮:০৮ পিএম পাবনার ভাঙ্গুড়ার কৈউডাঙ্গায় রেলগেট না থাকায় ঝুঁকিতে চলছে সাধারণ মানুষ ও যানবাহন

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে ভাঙ্গুড়া,চাটমোহর,নওগাঁ, খানমরিচ হয়ে ফরিদপুর, মোহনপুর, উল্লাপাড়া ও সিরাজগঞ্জ রুটে প্রতিদিন শত শত যানবাহন ও সাধারণ জনগণ চলাচল করে এই সড়ক ব্যবহার করে। পাশাপাশি আশপাশের অন্তত ১০/১২ টি গ্রামের কৃষিপণ্য পরিবহনেও এই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কৈউডাঙ্গা, পাঁচবেতুয়ান,বেতুয়ান, পুইবিল,চক-লক্ষীকোল  আদাবাড়িয়া,তারাপুর, মাগুড়া, দিলপাশার ও বিএলবাড়ি সহ বিভিন্ন গ্রামের মানুষ প্রতিদিন ভ্যান, অটো, সিএনজি, ঘোড়ার গাড়ি ও ট্রাকে কৃষিপণ্য আনা-নেওয়া করেন। তবে রেলক্রসিং এলাকায় কোনো গেট না থাকায় প্রায়ই ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। যেকোনো সময় ট্রেন চলে আসায় দুর্ঘটনার আশঙ্কা নিয়েই চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে ভাঙ্গুড়া,চাটমোহর,নওগাঁ, খানমরিচ হয়ে ফরিদপুর, মোহনপুর, উল্লাপাড়া ও সিরাজগঞ্জ রুটে প্রতিদিন শত শত যানবাহন ও সাধারণ জনগণ চলাচল করে এই সড়ক ব্যবহার করে। পাশাপাশি আশপাশের অন্তত ১০/১২ টি গ্রামের কৃষিপণ্য পরিবহনেও এই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই সমস্যাটি থাকলেও এখনো সেখানে কোনো রেলগেট স্থাপন করা হয়নি। ফলে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন এলাকাবাসী।

এলাকাবাসীর একটাই দাবী দ্রুত এই গুরুত্বপূর্ণ রেল ক্রসিং রাস্তা এলাকায় একটি রেলগেট স্থাপন করে সম্ভাব্য দুর্ঘটনা থেকে মানুষকে রক্ষা করা হোক।

স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে, যাতে এই গুরুত্বপূর্ণ রুটে নিরাপদে সাধারণ জনগণ চলাচল নিশ্চিতভাবে চলাচল করতে পারে।

কালের সমাজ/ কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!