ঢাকা রবিবার, ১০ মে, ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

ইউনিয়ন কে শহরে রুপান্তর করতে চায় কলাকান্দা ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান

জেলা প্রতিনিধি, চাঁদপুর | মে ১০, ২০২৬, ০৭:১০ পিএম ইউনিয়ন কে শহরে রুপান্তর করতে চায় কলাকান্দা ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জেলা যুবদলের সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. মেহেদী হাসানকে স্থায়ী চেয়ারম্যান হিসেবে দেখতে চায় ইউনিয়নবাসী। দীর্ঘদিন ধরে ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন করে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন বলে দাবি স্থানীয়দের।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর তৎকালীন চেয়ারম্যান সোবহান সরকার সুভা ইউনিয়ন পরিষদে অনুপস্থিত থাকায় প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়। পরে স্থানীয় সরকার মন্ত্রণালয় কলাকান্দা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ হিসেবে দায়িত্ব প্রদান করে মেহেদী হাসানকে। দায়িত্ব গ্রহণের পর থেকে জন্মনিবন্ধন, নাগরিক সনদ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, রাস্তা সংস্কার, অসহায় মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আলোচনায় আসেন তিনি।

কলাকান্দা ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবদলের সহ সভাপতি সফিকুল ইসলাম বলেন, আগে পরিষদে গেলে দিনের পর দিন ঘুরতে হতো। এখন মেহেদী হাসান দায়িত্ব নেওয়ার পর সাধারণ মানুষ দ্রুত সেবা পাচ্ছে। আমরা তাকে চেয়ারম্যান হিসেবেই দেখতে চাই। স্থানীয় নারী উদ্যোক্তা পারুল বেগম বলেন, গরিব মানুষের পাশে সবসময় তাকে পাওয়া যায়। ব্যক্তিগতভাবে অনেক অসহায় পরিবারকে সহযোগিতা করেছেন। ইউনিয়নের উন্নয়নের জন্য একজন মানবিক চেয়ারম্যান প্রয়োজন, আর সেই যোগ্যতা মেহেদী হাসানের রয়েছে।

সাবেক ইউপি মেম্বার মো. জহির বলেন, মেহেদী হাসান মাঠপর্যায়ে অত্যন্ত জনপ্রিয়। রাজনৈতিক ও সামাজিকভাবে তিনি গ্রহণযোগ্য নেতৃত্ব তৈরি করতে সক্ষম হয়েছেন। এদিকে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হলে চেয়ারম্যান পদে মেহেদী হাসানকে প্রার্থী হিসেবে দেখতে আগ্রহী তারা। ইউনিয়নের উন্নয়ন ও জনসেবার ধারাবাহিকতা বজায় রাখতে তার বিকল্প নেই বলেও মন্তব্য করেন অনেকে।

কলাকান্দা ইউনিয়নের একাধিক যুবক জানান, মাদক,বাল্যবিবাহ ও সামাজিক অপরাধ প্রতিরোধে তিনি জিরো টলারেন্স নীতি গ্রহন করেছেন, যে কোনো সমস্যা নিয়ে গেলে দ্রুত সমাধানের চেষ্টা করেন বলেও দাবি তাদের। এ বিষয়ে কলাকান্দা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মেহেদী হাসান বলেন, আমি সবসময় চেষ্টা করেছি জনগণের সেবক হিসেবে কাজ করতে।

 দায়িত্ব পাওয়ার পর থেকে দল-মত নির্বিশেষে ইউনিয়নবাসীর পাশে দাঁড়িয়েছি। মানুষের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। ভবিষ্যতেও জনগণের আস্থা ধরে রাখতে চাই। তিনি আরও বলেন, কলাকান্দা ইউনিয়নকে একটি আধুনিক ও সেবাবান্ধব ইউনিয়নে রূপান্তর করতে চাই। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও সামাজিক নিরাপত্তা খাতে আরও কাজ করার

 

কালের সমাজ/কে.পি

Link copied!