ঢাকা রবিবার, ১০ মে, ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

জনআস্থার প্রতীক সেলিমুজ্জামান সেলিম এমপিকে ঘিরে নতুন প্রত্যাশা

মুকসুদপুর প্রতিনিধি, গোপালগঞ্জ | মে ১০, ২০২৬, ০৭:৪৯ পিএম জনআস্থার প্রতীক সেলিমুজ্জামান সেলিম এমপিকে ঘিরে নতুন প্রত্যাশা

গোপালগঞ্জের রাজনৈতিক অঙ্গনে জনআস্থার এক উজ্জ্বল নাম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন জননেতা সেলিমুজ্জামান সেলিম। দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ, নিষ্ঠা ও তৃণমূলভিত্তিক নেতৃত্বের মাধ্যমে তিনি সাধারণ মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন।

স্থানীয় রাজনীতিতে তাঁর সক্রিয় ও মানবিক ভূমিকার কারণে নেতাকর্মী থেকে শুরু করে সর্বস্তরের মানুষের কাছে তিনি আজ আস্থার প্রতীকে পরিণত হয়েছেন।

ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত সেলিমুজ্জামান সেলিম রাজপথের আন্দোলন-সংগ্রামে ছিলেন সাহসী ও সক্রিয় কণ্ঠস্বর। সময়ের পরিক্রমায় তিনি হয়ে ওঠেন সংগঠনের একজন দক্ষ সংগঠক। তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সুসংগঠিত করা, রাজনৈতিকভাবে সচেতন করে তোলা এবং দুঃসময়ে পাশে দাঁড়ানোর কারণে তাঁর প্রতি কর্মীদের ভালোবাসা ও শ্রদ্ধা দিন দিন আরও গভীর হয়েছে।

গোপালগঞ্জ-১ আসনের জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর এলাকার উন্নয়ন, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা ও সামাজিক কর্মকাণ্ডে তাঁর সক্রিয় অংশগ্রহণ নতুন আশার সঞ্চার করেছে সাধারণ মানুষের মাঝে। স্থানীয়দের ভাষ্য, একজন জনপ্রতিনিধি হিসেবে তিনি সবসময় মানুষের সুখ-দুঃখে পাশে থাকেন এবং দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের সমস্যার সমাধানে কাজ করার চেষ্টা করেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সেলিমুজ্জামান সেলিমের সবচেয়ে বড় শক্তি হলো তাঁর কর্মীবান্ধব মনোভাব ও সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ। রাজনৈতিক মাঠে দীর্ঘ অভিজ্ঞতা এবং নেতৃত্বের দক্ষতার কারণে জাতীয় রাজনীতিতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম বলেই মনে করছেন অনেকে।

স্থানীয় নেতাকর্মীদের প্রত্যাশা, দেশের উন্নয়ন ও গণমানুষের কল্যাণে ভবিষ্যতে আরও বড় পরিসরে দায়িত্ব পালন করবেন এই জননেতা। তাদের বিশ্বাস, তারেক রহমান এর নেতৃত্বে একটি সমৃদ্ধ ও আধুনিক বাংলাদেশ গঠনের যাত্রায় সেলিমুজ্জামান সেলিম এমপির মতো জনবান্ধব নেতৃত্ব কার্যকর অবদান রাখবে।

গোপালগঞ্জের রাজনৈতিক অঙ্গনে তাই এখন নতুন করে উচ্চারিত হচ্ছে সেলিমুজ্জামান সেলিম এমপির নাম। যাকে ঘিরে মানুষের প্রত্যাশা, আস্থা ও ভবিষ্যতের স্বপ্ন আরও দৃঢ় হয়ে উঠছে।

 

কালের সমাজ/কে.পি

Link copied!