ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসুতি পশ্চিমপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। রবিবার (১০ মে) দুপুর প্রায় ১টার দিকে উপজেলার ফুলসুতি পশ্চিমপাড়া গ্রামের মাসুম মাতুব্বরের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো বসতঘরে ছড়িয়ে পড়ে।
এসময় স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে আগুনে ঘরের আসবাবপত্র, কাপড়চোপড় ও প্রয়োজনীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়দের দাবি, এ ঘটনায় প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটি সরকারি সহায়তার দাবি জানিয়েছেন। এলাকাবাসীও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।
কালের সমাজ/কে.পি

