ঢাকা শনিবার, ১৬ মে, ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

ভোলায় ২০ কেজি গাঁজা সহ আটক-১

এম এ আকরাম, ভোলা | মে ১৫, ২০২৬, ০৮:৩৯ পিএম ভোলায় ২০ কেজি গাঁজা সহ আটক-১

কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক অভিযান চালিয়ে মেঘনা নদী থেকে ২০ কেজি গাঁজা সহ ১ জনকে আটক করেছে। কোষ্ট গার্ড বেইস ভোলা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়- ভোলার সদর থানাধীন পূর্ব ইলিশার গাজীপুর চর সংলগ্ন মেঘনা নদীতে ১৫ মে ২০২৬ শুক্রবার দুপুর ১ টায় কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১টি স্পিড বোটে তল্লাশি চালিয়ে কুমিল্লা হতে ভোলা সদরে পাচারকালে প্রায় ৮ লক্ষ টাকা মূল্যের ২০ কেজি গাঁজাসহ একজন  মাদক কারবারিকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তির নাম মো. শরিফুল ইসলাম (২০) পিতাঃ মো. ফরিদ মিয়া গ্রামঃ রাজেন্দ্রপুর, ৭নং ওয়ার্ড, পোস্টঃ উজিরপুর, থানাঃ চৌদ্দগ্রাম, জেলাঃ কুমিল্লা। জব্দকৃত গাঁজা এবং আটককৃত মাদক কারবারিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়।

 

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!