গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ১নং টেংরাখোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছমা খানম আবারও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধন শিক্ষক ( মহিলা) নির্বাচিত হয়েছেন। ২০২৬ সালের মূল্যায়নে তাঁর শিক্ষা ক্ষেত্রে অবদান, নেতৃত্ব ও উদ্ভাবনী উদ্যোগের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
আছমা খানম এ পর্যন্ত তিনি পাঁচবার উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ অর্জন করেছেন।
তাঁর উদ্যোগে আয়োজিত "ইনোভেশন মেলা"-তে জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী ও পরিচালনা কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন। এ আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি ও উদ্ভাবনী চিন্তা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে সংশ্লিষ্টরা মনে করেন।
আছমা খানম জানান, বর্তমানে তাঁর বিদ্যালয়ে প্রায় ৭ শ৫০ জন শিক্ষার্থী রয়েছে। তিনি বলেন,
শতভাগ শিক্ষার্থীকে মানসম্মত শিক্ষার আওতায় আনা এবং তাদের সাবলীলভাবে পড়ালেখায় সম্পৃক্ত রাখা আমাদের প্রধান লক্ষ্য। শুধু আমার বিদ্যালয় নয়, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের আন্তরিক অংশগ্রহণই শিক্ষার মানোন্নয়নের মূল শক্তি। তাঁর এমন নিষ্ঠা, সততা ও কর্মদক্ষতায় স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী সন্তোষ প্রকাশ করে তাকে অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে বিদ্যালয়টি আরও এগিয়ে যাবে
কালেল সমাজ/কে.পি

