ঢাকা বুধবার, ০৩ জুন, ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ | মে ১৯, ২০২৬, ০৬:০৫ পিএম জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) দিনব্যাপী উপজেলার ৮নং মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাসুদ রহমান এনামুল। এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবী জুয়েল শেখ ও জহুর শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুর ইসলাম মিয়া (বাকি) এবং সঞ্চালনা করেন ৫১নং বড় বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ নাজমুল হোসেন।

ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনার দায়িত্ব পালন করেন ১৭৯নং রামকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক স্বপন কুমার বিশ্বাস।
প্রতিযোগিতায় ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিংসহ বিভিন্ন ইভেন্টে ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণে উৎসাহিত করতেই এ আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের পাশাপাশি তাদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

কালের সমাজ/কে.পি

Link copied!