ঢাকা বুধবার, ০৩ জুন, ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

গণমাধ্যম কর্মীদের সাথে তথ্য অফিসের প্রেস ব্রিফিং

জেলা প্রতিনিধি, পিরোজপুর | মে ২০, ২০২৬, ০৫:৩৬ পিএম গণমাধ্যম কর্মীদের সাথে  তথ্য অফিসের প্রেস ব্রিফিং

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচির সুফল জনগণের মাঝে তুলে ধরতে পিরোজপুরে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ মে) দুপুর ১২টায় পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস, পিরোজপুরের আয়োজনে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ। তিনি বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রমের সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে গুজব ও অপপ্রচার থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

সভায় সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসের উপ-পরিচালক পরীক্ষিত চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক সাইফুদ্দিন আল মাদানি।

প্রেস ব্রিফিংয়ে ফ্যামিলি কার্ড, স্মার্ট কৃষি কার্ড, কৃষি ঋণ মওকুফ, খাল খনন ও পুনঃখনন এবং বৃক্ষরোপণসহ সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।

এ সময় বক্তারা বলেন, এসব কর্মসূচির মাধ্যমে কৃষি খাতে আধুনিকায়ন, পরিবেশ সংরক্ষণ এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসছে। একই সঙ্গে গণযোগাযোগ অধিদপ্তর ও জেলা তথ্য অফিসের কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলাউদ্দীন ভূঞা জনীসহ জেলা প্রশাসন ও তথ্য অফিসের কর্মকর্তারা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

কালের সমাজ/কে.পি

Link copied!