ঢাকা বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

নওগাঁয় মার্সেলের ফ্রিজ কিনে ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার পেলেন সালমা বেগম

জেলা প্রতিনিধি, নওগাঁ | মে ২০, ২০২৬, ০৭:৫৯ পিএম নওগাঁয় মার্সেলের ফ্রিজ কিনে ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার পেলেন সালমা বেগম

দেশের জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড ‍‍`মার্সেল‍‍`-এর ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ উপলক্ষে নওগাঁয় বর্ণাঢ্য র‍্যালি ও ক্যাশ ভাউচার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ক্রেতাদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে ফ্রিজ কিনে স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে ৫০ হাজার টাকার মেগা ক্যাশ ভাউচার জিতে নিয়েছেন নওগাঁ সদর উপজেলার দুবলহাটির বাসিন্দা সালমা বেগম।

বুধবার (২০ মে) সকাল ১১ টায় নওগাঁ শহরের বিশিষ্ট ব্যবসায়ী প্রতিষ্ঠান ‍‍`ফিরোজ ইলেকট্রনিক্স‍‍`-এর সৌজন্যে এই গ্র্যান্ড র‍্যালি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফিরোজ ইলেকট্রনিক্স চত্বরে এসে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী সালমা বেগমের হাতে ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচারটি তুলে দেন মার্সেল হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মো: মতিউর রহমান এবং আ্যডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর মো: কুদরত ই খুদা সফওয়ান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন মার্সেলের রিজিওনাল সেলস ম্যানেজার (আরএসএম) মো: নকিবুল হাসান, রিজিওনাল সেলস ম্যানেজার সিফাত ইসলাম এবং ফিরোজ ইলেকট্রনিক্স-এর স্বত্বাধিকারী মো: ফিরোজ মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ ক্রেতারা।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কর্মকর্তারা বলেন, "মার্সেল সবসময় গ্রাহকদের সর্বোচ্চ গুণগত মানের পণ্যের পাশাপাশি সেরা বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করে আসছে। ডিজিটাল ক্যাম্পেইনের উদ্দেশ্য হলো গ্রাহকদের এই আনন্দের অংশীদার করা। নওগাঁর সালমা বেগমের মতো সারা দেশেই মার্সেল পণ্য কিনে হাজার হাজার ক্রেতা উপকৃত ও পুরস্কৃত হচ্ছেন।"

ক্যাশ ভাউচার পেয়ে উচ্ছ্বসিত সালমা বেগম মার্সেল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, "মার্সেলের ফ্রিজ যে এত টেকসই আর এর সাথে এমন বড় পুরস্কার পাওয়া যাবে, তা ভাবিনি। এই উপহার আমার পরিবারের আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে।

অনুষ্ঠান শেষে মার্সেলের পক্ষ থেকে উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয় এবং ভবিষ্যতে গ্রাহকদের আরও চমৎকার সব সেবা ও অফার দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।

কালের সমাজ/কে.পি

Link copied!