ফেডারেশন কাপ ফাইনালে রোমাঞ্চকর এক লড়াইয়ে বসুন্ধরা কিংস দুবার পিছিয়ে পড়েও মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ৩-২ গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মতো শিরোপা জিতেছে। এর মধ্য দিয়ে চলতি মৌসুমে নিজেদের তৃতীয় ট্রফিও ঘরে তুলল কিংস।
বুধবার (২০ মে) রাতে বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত ফাইনালে শুরু থেকেই ছিল উত্তেজনা আর পাল্টাপাল্টি আক্রমণ।
ফ্লাডলাইটের আলোয় মুখরিত গ্যালারিতে একদিকে বসুন্ধরা সমর্থকদের ঢাক-ঢোল, অন্যদিকে সাদা-কালো শিবিরের উচ্ছ্বাস ম্যাচটিকে উৎসবের আবহ এনে দেয়।
গ্যালারিতে দেখা যায় মোহামেডানের প্রয়াত কিংবদন্তি সমর্থক আতা ভাইয়ের বিশাল প্রতিকৃতিও।
ফাইনালে দুবার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত হার মানতে হয় মোহামেডানকে। আর দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখে বসুন্ধরার জয়ের নায়ক হন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দরিয়েলতন গোমেজ। ম্যাচে হ্যাটট্রিক করে দলকে জেতান তিনি।
নির্ধারিত সময়জুড়ে আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা ম্যাচে বসুন্ধরা কিংস কখনোই মনোবল হারায়নি। শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় নিশ্চিত করে তারা।
এ নিয়ে মৌসুমের তিনটি শিরোপাই জিতল বসুন্ধরা কিংস।
কালের সমাজ/এসআর

