ফরিদপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এক মাদকবিরোধী অভিযানে হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
আজ বুধবার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোঃ আলমগীর হোসেনের দিকনির্দেশনায় কোতয়ালী থানার পূর্ব গঙ্গাবর্দী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই জব্বার হোসেন সঙ্গীয় ফোর্সসহ পূর্ব গঙ্গাবর্দী এলাকায় অভিযান চালান। এ সময় মোড রাজু শেখ (৩১) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি স্থানীয় মৃত খোরশেদ শেখের ছেলে। তল্লাশিকালে তার কাছ থেকে ২৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক ওজন প্রায় ২ গ্রাম।
জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানানো হয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তি এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সাথে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে ।মাদক নির্মূলে ডিবি পুলিশের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
কালের সমাজ/কে.পি

