ঢাকা বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রদর্শনী স্থাপনের জন্য কাশিয়ানীতে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ | মে ২০, ২০২৬, ১০:২৬ পিএম প্রদর্শনী স্থাপনের জন্য কাশিয়ানীতে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় প্রদর্শনী স্থাপণর জন্য বিনামূল্যে প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার (২০ মে) দুপুরে উপজেলা কৃষি অফিসের সামনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিন মিয়া কৃষকদের হাতে বীজ, সার ও বালাই নাশক তুলে দেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিন মিয়া জানান, ২০২৫-২৬ অর্থ বছরে এডিপি‍‍`র অর্থায়নে ২টি প্রদর্শনী স্থাপনের জন্য কৃষকদের মাঝে কৃষি উপকরণ বীজ, সার ও বালাইনাশক বিতরণ করা হয়েছে।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা ইজাজুল করিম, উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্লা, সাধারণ সম্পাদক শেখ সেলিম, একাত্তর টেলিভিশনের কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আম্মার মিয়া (অসীম), দৈনিক কালের সমাজ পত্রিকার কাশিয়ানী উপজেলা প্রতিনিধি . সোহান শেখসহ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার ও সকল ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

কালের সমাজ/কে.পি

Link copied!