ঢাকা বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

কাশিয়ানীতে বোরো ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ | মে ২০, ২০২৬, ০৮:০৩ পিএম কাশিয়ানীতে বোরো ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

গোপালগঞ্জের কাশিয়ানীতে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে আজ দুপুর ১২ টায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিন মিয়া উপজেলার ভাটিয়াপাড়া খাদ্যগুদামে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

প্রধান অতিথি বলেন, সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ করা হবে। কৃষকদের নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধনের মাধ্যমে ধান সরবরাহের আহ্বান জানানো হয়েছে।

তিনি বলেন, এতে কৃষকরা ন্যায্যমূল্য পাবেন এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, কৃষি কর্মকর্তা ইজাজুল করিম, ভাটিয়াপাড়া খাদ্যগুদামের খাদ্য পরিদর্শক মিজানুর রহমান মৃধা, উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্লা, সাধারণ সম্পাদক শেখ সেলিম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফোরকান শরীফ টিটো, একাত্তর টেলিভিশনের কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আম্মার মিয়া (অসীম), দৈনিক কালের সমাজ পত্রিকার কাশিয়ানী উপজেলা প্রতিনিধি মোঃ সোহান শেখ সহ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং মিলার ও কৃষকরা।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ১৩৩৯ মেট্রিক টন ধান, ৯২৯ টন সিদ্ধ চাল ও ৬২ টন গম সংগ্রহ করা হবে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি কেজি ধানের ক্রয়মূল্য ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

কালের সমাজ/কে.পি

Link copied!