ঢাকা সোমবার, ০৬ জুলাই, ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩

সোনারগাঁয়ে ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি কর্মসূচির উদ্বোধন

সোনারগাঁও উপজেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ | জুলাই ৬, ২০২৬, ০৭:৫৯ পিএম সোনারগাঁয়ে ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সরকারের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র আওতায় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ‘One Student, One Tree’ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ জুলাই সকালে সোনারগাঁ স্টেডিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এবং সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিন্নাত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির।

এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয় এবং প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ গোলাম মোর্শেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি হাজী নজরুল ইসলাম টিটু,পৌর বিএনপির সভাপতি শাজাহান মেম্বার,সাধারণ সম্পাদক মোতালেব মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান পৌর বিএনপি নেতা হারুন অর রশিদ মিঠুসহ প্রমুখ।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!