ঢাকা সোমবার, ০৬ জুলাই, ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩

২৫ বছর পূর্তিতে দেশের সবচেয়ে ইমপ্যাক্টফুল ২৫টি প্রতিষ্ঠানকে ব্র্যাক ব্যাংকের সম্মাননা

নিজস্ব প্রতিবেদক | জুলাই ৬, ২০২৬, ০৭:৩৩ পিএম ২৫ বছর পূর্তিতে দেশের সবচেয়ে ইমপ্যাক্টফুল ২৫টি প্রতিষ্ঠানকে ব্র্যাক ব্যাংকের সম্মাননা

‘বাংলাদেশের ২৫টি সবচেয়ে ইমপ্যাক্টফুল প্রতিষ্ঠান’ শীর্ষক এই সম্মাননা প্রদান উদ্যোগের মাধ্যমে জনকল্যাণ ও জাতীয় উন্নয়নে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা প্রতিষ্ঠানগুলোকে এ সম্মাননা দেওয়া হয়েছে। উল্লেখ্য, বাংলাদেশে কর্পোরেট পর্যায়ে এটিই প্রথম এ ধরনের কোনো স্বীকৃতিমূলক উদ্যোগ, যা ব্যাপক প্রশংসা লাভ করেছে।

ব্র্যাক ব্যাংকের রজতজয়ন্তী উদ্‌যাপনের অংশ হিসেবে নেওয়া এই উদ্যোগ ব্যাংকটির প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের সেবা, শুদ্ধাচার, অন্তর্ভুক্তি ও ইতিবাচক সামাজিক ইমপ্যাক্ট আদর্শের প্রতিফলন। সম্মাননা পাওয়া প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যসেবা, শিক্ষা, সামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কৃষি, কর্মসংস্থান সৃষ্টি, আর্থিক ও প্রযুক্তিগত উদ্ভাবন, খেলাধুলা এবং শিল্প-সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখে আসছে। তাদের ধারাবাহিক উদ্যোগ মানুষের জীবনমান উন্নয়ন এবং বাংলাদেশের উন্নয়নযাত্রাকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

ইংরেজি দৈনিক ‘দ্য বিজনেস স্ট্যান্ডার্ড’-এর সরাসরি তত্ত্বাবধানে গঠিত দেশের প্রথিতযশা ও বিশিষ্ট ব্যক্তিত্বের সমন্বয়ে একটি স্বাধীন জুরি প্যানেল এই ইমপ্যাক্টফুল প্রতিষ্ঠাননির্বাচন প্রক্রিয়াটি সম্পন্ন করেন। চূড়ান্ত বিজয়ী নির্ধারণে প্রতিষ্ঠানগুলোর প্রাতিষ্ঠানিক পরিধি, সামাজিক ও অর্থনৈতিক প্রভাবের গভীরতা, জনকল্যাণে অবদান এবং জাতীয় উন্নয়নে তাদের দীর্ঘমেয়াদী ভূমিকার মতো বিষয়গুলোকে একটি অত্যন্ত সুনির্দিষ্ট, কঠোর ও স্বচ্ছ মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে বিবেচনা করা হয়েছে।

৫ জুলাই ২০২৬ ঢাকায় আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ী, নীতিনির্ধারক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।সম্মাননাপ্রাপ্ত ২৫টি প্রতিষ্ঠান হলো (বর্ণানুক্রমে)

•    এসিআই গ্রুপ
•    আঞ্জুমান মুফিদুল ইসলাম
•    এপেক্স ফুটওয়্যার লিমিটেড
•    বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই)
•    বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (বিআরআরআই)
•    বাংলাদেশ থেলাসিমিয়া ফাউন্ডেশন
•    বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)
•    বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল
•    বেঙ্গল ফাউন্ডেশন
•    বারডেম জেনারেল হাসপাতাল
•    বিশ্বসাহিত্য কেন্দ্র
•    বিকাশ লিমিটেড
•    বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)
•    ব্র্যাক
•    সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি)
•    ছায়ানট
•    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
•    গণস্বাস্থ্য কেন্দ্র
•    গ্রামীণফোন
•    ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিসিস রিসার্চ, বাংলাদেশ (আইসিডিডিআরবি,বি)
•    কুমুদিনী নার্সিং কলেজ
•    নটর ডেম কলেজ
•    পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)
•    প্রাণ-আরএফএল গ্রুপ
•    স্কয়ার গ্রুপ

অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম. হাসান বলেন, “আমাদের এই ২৫ বছরের পথচলয়া আমরা দেশে অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিংয়ের কার্যকারিতা প্রমাণ করেছি। আগামী দিনে আমাদের লক্ষ্য হবে, এই অন্তর্ভুক্তির সুফল সবার কাছে পৌঁছে দেওয়া। স্যার ফজলে হাসান আবেদের ‘মিসিং মিডল’ ভিশনকেআমরা ‘মিসিং মেজরিটি’ পর্যন্ত পৌঁছে দিতে কাজ করে যাবো, যাতে দেশের প্রতিটি মানুষ সুযোগ, সেবা ও সমৃদ্ধির পথে এগিয়ে যেতে পারে।”

ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, “গত ২৫ বছর ধরে ব্র্যাক ব্যাংক দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। সমাজে এরকম আরও অনেক প্রতিষ্ঠান আছে, যাদের অসাধারণ অবদানকে সম্মান জানানো প্রয়োজন। ব্র্যাক ব্যাংক এই প্রয়োজনটিই অনুভব করেছে। মানুষের জীবন বদলে দেওয়া এবং নতুন সুযোগ সৃষ্টি করা এসব প্রতিষ্ঠানকে সম্মান জানাতে পেরে আমরা গর্বিত। ভবিষ্যতেও বৃহত্তর সামাজিক ও অর্থনৈতিক প্রভাব তৈরিতে এবং দেশের উন্নয়নে অবদান রাখতে ব্র্যাক ব্যাংক আরও বড় পরিসরে কাজ করে যাবে।”

অনুষ্ঠানে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড–এর সম্পাদক ইনাম আহমেদ বলেন, যেসব প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে, তাদের স্বীকৃতি দেওয়া সংবাদ প্রকাশের মতোই গুরুত্বপূর্ণ। এই ব্যতিক্রমী উদ্যোগে ব্র্যাক ব্যাংকের অংশীদার হতে পেরে আমরা আনন্দিত। একই সঙ্গে আমরা নিশ্চিত করেছি, পুরো নির্বাচন প্রক্রিয়া যেন স্বাধীন, কঠোর ও স্বচ্ছভাবে সম্পন্ন হয়। আমাদের বিশ্বাস, এই স্বীকৃতি দেশের অন্যান্য প্রতিষ্ঠানকেও উৎকর্ষ, শুদ্ধাচার ও দীর্ঘস্থায়ী সামাজিক প্রভাব তৈরিতে আরও বেশি অনুপ্রাণিত করবে।

কালের সমাজ/কে.পি

 

অর্থনীতি বিভাগের আরো খবর

Link copied!