ঢাকা সোমবার, ০৬ জুলাই, ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩

সিংড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবসে র‍্যালি ও আলোচনা সভা

জেলা প্রতিনিধি, নাটোর | জুলাই ৬, ২০২৬, ০৯:০৯ পিএম সিংড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবসে র‍্যালি ও আলোচনা সভা

উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের সিংড়ায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।  দিবসটি উপলক্ষে সোমবার (৬ জুলাই) উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

​সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি সিংড়া পৌরশহরের প্রধান প্রধান সড়ক ও বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ করে। এতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন পেশাজীবী ও সর্বস্তরের সাধারণ মানুষ  অংশ নেন।
​র‍্যালি শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)
 

আব্দুল্লাহ আল রিফাত-এর  সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু উপস্থিত থাকার কথা থাকলেও, তাঁর প্রতিনিধি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন,  সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম, পৌর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন সাখা, উপজেলা পল্লী উন্নয়ন (বিআরডিবি) সভাপতি ও তাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: শাহাদাৎ হোসেন,
 

উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও ডায়াবেটিকস সমিতির সাধারণ সম্পাদক  মিলন হোসেন মাষ্টার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নির্মল কুমার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও গোল-ই আফরোজ সরকারি কলেজের সাবেক ভিপি এডভোকেট মোঃ শামীম হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন (বিআরডিবি) সাবেক সভাপতি আফছার আলী, সিংড়া পৌরসভার সাবেক কাউন্সিলর মহিদুল ইসলাম।

​আলোচনা সভায় বক্তারা বলেন, একটি দেশের সার্বিক উন্নয়ন নির্ভর করে তার তৃণমূল বা গ্রামীণ অর্থনীতির মজবুত ভিত্তির ওপর। পল্লী অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনের মাধ্যমেই সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। বক্তারা সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি স্থানীয় পর্যায়ে পল্লী উন্নয়নের ধারাকে আরও বেগবান করার জন্য দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
 

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!