ঢাকা সোমবার, ০৬ জুলাই, ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩

নাগেশ্বরীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, ও গাছের চারা বিতরণ

কালের সমাজ ডেস্ক | জুলাই ৬, ২০২৬, ১০:২৫ পিএম নাগেশ্বরীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, ও গাছের চারা বিতরণ

‎এ উপলক্ষে ৬ জুলাই সোমবার সকাল ১১ঘটিকায় নাগেশ্বরী উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), নাগেশ্বরী-এর উদ্যোগে সহকারী কমিশনার (ভুমি) মোঃ বদরুজ্জামান রিশাদের সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটরিয়াম হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫-কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম।

আলোচনা সভায় বক্তব্য রাখেন নাগেশ্বরী উপজেলা জাতীয় পল্লী উন্নয়ন (বি আর ডি পি) কর্মকর্তা গোলাম মোস্তফা, নাগেশ্বরী  উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা , নাগেশ্বরী  উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন ,উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল মান্নান, উপজেলা সিয়ার মৎস্য কর্মকর্তা শাহাদাৎ হোসেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোফা্কখারুল ইসলাম,প্রেসক্লাব নাগেশ্বরীর সভাপতি রফিকুল ইসলাম। শেষে বিআরডিবির পক্ষ থেকে  উপকারভোগীর মধ্যে  পরিবেশ সংরক্ষণে তিনশো ত্রিশটি গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে

কালের সমাজ/কে.পি
 

 

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!