ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩

ঈদগাঁওয়ে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, কক্সবাজার | জুলাই ১৩, ২০২৬, ০৪:২০ পিএম ঈদগাঁওয়ে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ঝুলন্ত অবস্থায় শওকত ওসমান মিছবাহ (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১২ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে ঈদগাঁও থানা পুলিশের একটি দল উপজেলার পোকখালী ইউনিয়নের পূর্ব গোমাতলী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে। নিহত শওকত ওসমান মিছবাহ ওই এলাকার আবদুল হাকিমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মিছবাহ মূলত কক্সবাজার শহরে বসবাস করতেন। রোববার সন্ধ্যায় তিনি নিজ বাড়িতে আসেন। রাত প্রায় ৮টার দিকে তার ছোট ভাই ঘরে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তার চিৎকারে স্বজন ও স্থানীয় লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেন।

পূর্ব গোমাতলী এলাকার সাবেক ওয়ার্ড সদস্য কলিম উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মিছবাহ বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তার পাসপোর্ট, ভিসা এবং মেডিকেল পরীক্ষাসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছিল বলে জানা গেছে। ঈদগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আজিমুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!