কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া উপকূলের অদূরে কুতুবদিয়া চ্যানেলে ভয়াবহ ফিশিং বোট দুর্ঘটনায় চার জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল রাত আনুমানিক ৩টার দিকে দুর্ঘটনাটি ঘটে। বোটে থাকা ১২ জন জেলের মধ্যে ৭ জনকে জীবিত উদ্ধার করা হলেও ৫ জন নিখোঁজ ছিলেন।
পরবর্তীতে উদ্ধার অভিযানে চারজনের মরদেহ উদ্ধার করা হয়। তবে পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের কাকপাড়া এলাকার মৃত আবদুল মাবুদের ছেলে নাছির উদ্দিন এখনো নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে কোস্ট গার্ড, নৌ-পুলিশ এবং স্থানীয় জেলেরা যৌথভাবে অভিযান চালিয়ে যাচ্ছেন। এ মর্মান্তিক ঘটনায় উপকূলীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কালের সমাজ/কে.পি

