ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও গৌরীপুর পৌর প্রশাসক সুনন্দা সরকার প্রমার পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের আয়োজনে বুধবার (১২ আগস্ট ২০২৬) রাত ১০ টায় ফোরামের কার্যালয়ে সংগঠনের পক্ষ থেকে এই সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সুযোগ্য সভাপতি মোঃ শাহজাহান কবির হিরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক এইচ টি তোফাজ্জল হোসেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক ঐক্য ফোরামের সহ-সভাপতি মো. হুমায়ুন কবির,সম্মানিত সদস্য কাজী আব্দুল্লাহ আল আমিন, সাবেক সহসভাপতি মশিউর রহমান কাউসার। আরো উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ,কোষাধ্যক্ষ আব্দুল কাদির,সদস্য আনোয়ার হোসেন শাহীন,আলী হাদার রবিন,মতিউর রহমান,হলি শিয়াম শ্রাবন,আশিকুর রহমান,আব্দুর রউফ দুদু,জনি হামিদ,কবি ও লেখক জয়নাল আবেদিন,লুৎফুর রহমান খোকন,সাংবাদিক শামীম আলভী,হুমায়ুন কবির সুমন,প্রমুখ।
এসময় ফোরামের পক্ষ থেকে সুনন্দা সরকার প্রমার হাতে বিদায় সংবর্ধনা ক্রেস্ট তুলে দেওয়া হয়। দায়িত্ব পালন কালীন সময়ের বিভিন্ন দিক তুলেধরে বক্তারা বলেন, গৌরীপুরে তিনি সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে তাঁর ওপর অর্পিত দায়িত্ব পালন করেছেন। তার পদোন্নতি গৌরীপুরবাসীর জন্য আনন্দের হলেও বদলিজনিত বিদায়ে সবাই আবেগাপ্লুত। অনুষ্ঠানের শেষ পর্যায়ে গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সুযোগ্য সভাপতি উপস্থিত সকল সাংবাদিকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সমাপ্তি ঘোষণা করেন।
কালের সমাজ/কে.পি

