ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
মোহনপুর-নোয়াদ্দায় নতুন স্বপ্নের ডাক

মাদকমুক্ত আধুনিক ৫নং ওয়ার্ড গড়তে মাঠে নেমেছেন মো. আবুল বাসার

জেলা প্রতিনিধি, কুমিল্লা | আগস্ট ২৩, ২০২৬, ০৭:৩৬ পিএম মাদকমুক্ত আধুনিক ৫নং ওয়ার্ড গড়তে মাঠে নেমেছেন মো. আবুল বাসার

দেবিদ্বার উপজেলার ১৬নং মোহনপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড মোহনপুর-নোয়াদ্দা এলাকায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণার ঢেউ উঠেছে। এই ঢেউয়ের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়েছেন যুবদল নেতা ও পরিচিত সমাজসেবক মো. আবুল বাসার। নোয়াদ্দা গ্রামের বাসিন্দা ও মো. শাহজাহান মিয়ার সন্তান। এই প্রার্থী শুধু নির্বাচনী প্রতিশ্রুতি নয়, এলাকার মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দেওয়ার স্বপ্ন নিয়ে মাঠে নেমেছেন।

তার মূল অঙ্গীকার এক কথায়-৫নং ওয়ার্ডকে মাদকমুক্ত, শিক্ষাবান্ধব, নিরাপদ ও আধুনিক মডেল ওয়ার্ডে পরিণত করা। ব্যক্তিগত উদ্যোগে দীর্ঘদিন ধরে সামাজিক সংগঠনের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানো। 
মো. আবুল বাসার বলছেন, দল-মত নির্বিশেষে সব মানুষের দোয়া ও সমর্থন চাই। নির্বাচিত হলে টেকসই রাস্তাঘাট, মানসম্মত স্বাস্থ্যসেবা ও শিক্ষার প্রসারে কাজ করব। মাদক ও জুয়া নির্মূলে কঠোর পদক্ষেপ নেব। এলাকাকে সত্যিকারের আদর্শ সমাজ হিসেবে গড়ে তুলব।

গত শুক্রবার বাদ মাগরিব নোয়াদ্দা পূর্বপাড়ায় সাবেক ইউপি সদস্য মো. আবুল কাশেমের সভাপতিত্বে এক নির্বাচনী প্রস্তুতি সভায় আনুষ্ঠানিকভাবে তাকে ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। সভায় উপস্থিত ছিলেন নোয়াদ্দা-মোহনপুরের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় শতাধিক এলাকাবাসী। মো. জামাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন আব্দুর রাজ্জাক, মো. কবির হোসেন, মো. জাকির হোসেন, মো. রবিউল্লাহ, মো. শাহিন, মো. আবুল বাশার, মো. আবুল কাসেম মেম্বার, মো. জাহাঙ্গীর হোসেনসহ আরও অনেকে। বক্তারা একযোগে ঘোষণা করেন-আবুল বাসারকে নির্বাচিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

প্রতিনিয়ত পাড়ায় পাড়ায় উঠান বৈঠক করে মানুষের কথা শুনছেন আবুল বাসার। তার এই যাত্রা শুধু নির্বাচনের নয়-একটি মাদকমুক্ত, উন্নয়নমুখী ও আধুনিক ওয়ার্ড গড়ার স্বপ্নের যাত্রা।
কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!