ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

সিংড়ায় গুটিয়া মহিষমারী সপ্রা বিদ্যালয়ের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, নাটোর | অক্টোবর ৭, ২০২৬, ১০:৩৩ পিএম সিংড়ায় গুটিয়া মহিষমারী সপ্রা বিদ্যালয়ের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

নাটোরের সিংড়া উপজেলার ৫নং চামারী ইউনিয়নের গুটিয়া মহিষমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) বেলা ১১টায় বিদ্যালয়ের হলরুমে নবগঠিত কমিটির সভাপতি মো. রমিজুল করিমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নবগঠিত কমিটির সদস্যসচিব মো. মফিজুল ইসলাম সভাটি সঞ্চালনা করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ৫নং চামারী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব অধ্যাপক নুর নবী ফারুক তারা।
এ সময় বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী মো. রওশন আরেফিন, ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি মো. হারুনুর রশিদ, স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি খবির উদ্দিন প্রামাণিক এবং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন।

সভায় বক্তারা বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে নবগঠিত ম্যানেজিং কমিটি, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগীদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

কালের সমাজ/কে.পি

Link copied!