আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের দিনে লক্ষ্মীপুরের চারটি আসনে ২৯ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। এসময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে বিএনপি, জামায়েত ইসলামী, এন সি পি, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীগণ উপস্থিত ছিলেন।
জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এইচ এম মেহেদী হাসান প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের হাতে নির্বাচনী প্রতীক তুলে দেন।
জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এইচ এম মেহেদী হাসান, প্রতীক বরাদ্দের আগে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সমর্থদের উদ্দেশ্যে নির্বাচনী আচরণ বিধি নিয়ে বিস্তারিত তুলে ধরেন এবং তা অনুসরণ করার জন্য প্রার্থীদের প্রতি আহবান জানান। এ সময় জেলা নির্বাচন অফিসার আব্দুর রশিদসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :