ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফে গাউছে জামান হযরত শাহছুফী সৈয়দ শফিউল বশর আল-হাচানী মাইজভান্ডারী আগামী ১৮, ১৯ ও ২০ ফেব্রুয়ারী ৩ দিনব্যাপী ১০৭ তম পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষে প্রশাসনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) রাতে গাউছিয়া রহমান মঞ্জিলের সম্মেলন কক্ষে ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে অতিথি ছিলেন, ফটিকছড়ি থানার ওসি মোহাম্মদ সেলিম উদ্দিন, নাজিরহাট হাইওয়ে থানার ওসি মো. শাহাব উদ্দিন, আশেকানে মাইজভাণ্ডারী এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আ.ফ.ম. জামাল উদ্দিন মাইজভান্ডারী, নোয়াখালী আইন কলেজের অধ্যক্ষ ব্যারিস্টার শাহিন মিরাজ চৌধুরী, এয়াকুব গ্রুপের চেয়ারম্যান এয়াকুব আলী মাইজভাণ্ডারী, এড. খালেদ মো. সাইফ উদ্দিন কামরুল, প্রফেসর ডঃ মোজাহেরুল আলম মাইজভাণ্ডারী, এডভোকেট হোসেন
শহিদ মুজিব আলম (বাপ্পী), তৌহিদুল আলম প্রমুখ।সভায় বিভিন্ন মঞ্জিলের শাহাজাদা ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভা শেষে বিশ্বের সফল উম্মাহর কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন, মাওলানা মুহাম্মদ দিদারুল আলম মাইজভাণ্ডারী।

