ঢাকা বুধবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৬, ২১ মাঘ ১৪৩২

মো. রাজু মোল্লাকে বিআরটিসি স্পোর্টস ক্লাবের সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান

সাইফুল ইসলাম, নরসিংদী | জানুয়ারি ২৪, ২০২৬, ০৮:১১ পিএম মো. রাজু মোল্লাকে বিআরটিসি স্পোর্টস ক্লাবের  সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান

বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি স্পোর্টস ক্লাবের পৃষ্ঠপোষকতাসহ বিভিন্ন  ক্যাটাগরিতে নরসিংদীর বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের ম্যানেজার অপারেশন  মো. রাজু মোল্লাকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়েছে। 

বৃহস্পতিবার (২২জানুয়ারি) বিকালে  বিআরটিসি স্পোর্টস ক্লাবের আয়োজনে ঢাকা মতিঝিলে বিআরটিসি সম্মেলন কক্ষে স্পোর্টস ক্লাবের সভাপতি ও বিআরটিসির (পরিচালক অর্থ ও হিসাব)  ডা. অনুপম শাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অতিরিক্ত সচিব ও বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা।

 নরসিংদীর বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের  ম্যানেজার অপারেশন  রাজু মোল্লার হাতে এ সম্মাননা স্মারক ও ক্রেস্ট  তুলে দেন। এ সময়  সারা দেশে প্রায় ত্রিশজনকে সম্মাননা ও ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি। 
 

Side banner

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!