ঢাকা শনিবার, ২১ মার্চ, ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

শিক্ষার্থীদের ডিজিটাল লেনদেন শেখাতে এনসিসি ব্যাংকের বিশেষ উদ্যোগ

শ্রীমঙ্গল, মৌলভীবাজার প্রতিনিধি | জানুয়ারি ২৬, ২০২৬, ১০:০৮ পিএম শিক্ষার্থীদের ডিজিটাল লেনদেন শেখাতে এনসিসি ব্যাংকের বিশেষ উদ্যোগ

স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের আধুনিক ব্যাংকিং সেবা ও ডিজিটাল লেনদেনের সঙ্গে হাতে-কলমে পরিচিত করাতে শ্রীমঙ্গলে স্কুল ব্যাংকিং ক্যাম্পেইনের আয়োজন করেছে এনসিসি ব্যাংক পিএলসি। বিনোদনের পাশাপাশি ডিজিটাল লেনদেনটাও শিখুক নবীনেরা এই প্রতিপাদ্যে সোমবার দুপুরে শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

 

মৌলভীবাজার রোডস্থ বিদ্যালয়টির প্রধান শিক্ষক  জহির আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংক শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক জয়দীপ বিশ্বাস, অফিসার সুশান্ত দাশ, সহকারি শিক্ষক কামাল উদ্দীন ও সাংবাদিক আতাউর রহমান কাজল। ব্যাংকের এক্সিকিউটিভ কর্মকর্তা ওবায়দুল হকের সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালিত হয়।

 

ব্যাংক ব্যবস্থাপক আলীজয়দীপ বিশ্বাস তার বক্তব্যে বলেন, ছোটবেলা থেকেই সহজ পদ্ধতিতে ব্যাংক অ্যাকাউন্ট খুলে নিয়মিত অল্প অল্প টাকা জমা করতে পারেন শিক্ষার্থীরা। এই সঞ্চয় ভবিষ্যতে কলেজ ভর্তি ফি, বেতন, রেজিস্ট্রেশনসহ নানা প্রয়োজনে কাজে লাগবে। এতে তাদের আর্থিক সচেতনতা বাড়বে এবং অভিভাবকদের ওপর চাপ কমবে।

 

ক্যাম্পেইনে স্কুলের বিপুল সংখ্যক ছাত্রী অংশ নেন। অনুষ্ঠান শেষে অনেক শিক্ষার্থী স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট খোলার জন্য ফরম সংগ্রহ করে তা পূরণ করে ব্যাংক কর্মকর্তাদের কাছে জমা দেন। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ব্যাংকের পক্ষ থেকে উপহারও বিতরণ করা হয়।

 

এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে আর্থিক সঞ্চয় ও ডিজিটাল লেনদেন সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং ভবিষ্যতের জন্য তাদের প্রস্তুত করতে উৎসাহ দেন আয়োজকরা।


 

Link copied!