ঢাকা বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২
ব্যমূল্য নিয়ে বাণিজ্যমন্ত্রী

সাউন্ড বাইট নয়, কাজ করে দেখাব

নিজস্ব প্রতিবেদক | ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০৩:২৩ পিএম সাউন্ড বাইট নয়, কাজ করে দেখাব

রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও বাজার পরিস্থিতি নিয়ে আশ্বস্ত করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, রমজান এবং পরবর্তী সময়ে বাজার স্থিতিশীল রাখতে দেশে পর্যাপ্ত মজুদ রয়েছে।

আজ বুধবার সচিবালয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমাদের হাতে দৈনন্দিন যে সমস্ত নিত্যপ্রয়োজনীয় পণ্য রয়েছে এবং পাইপলাইনে যা আছে, তা রমজান মাস এবং তার পরবর্তী সময়ে বাজার স্থিতিশীল রাখার জন্য যথেষ্ট। এ বিষয়ে কারও কোনো শঙ্কার কারণ নেই।’

রমজান এলেই ‘সিন্ডিকেট’ প্রসঙ্গ সামনে আসে—এমন প্রশ্নের জবাবে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘আমি আপনাদের সাউন্ড বাইট দেব না। ইনশাআল্লাহ কাজ করে দেখাব।’

বাজার তদারকি ও সরবরাহ পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কার্যকর পদক্ষেপ নেবে বলেও ইঙ্গিত দেন তিনি।

কালের সমাজ/এসআর

Side banner
Link copied!