ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

দেশব্যাপী নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ

ইবি | নভেম্বর ১০, ২০২৬, ০৫:১৮ পিএম দেশব্যাপী নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ধর্মঘটকে কেন্দ্র করে দেশব্যাপী সৃষ্ট নৈরাজ্যকর পরিস্থিতি ও অপতৎপরতার প্রতিবাদ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনে সমবেত হয়ে বিক্ষোভ মিছিল বের করেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন একাডেমিক ভবন ও প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঝাল চত্বরে গিয়ে শেষ হয়।

এ সময় মিছিল থেকে ‘শেখ শেখ করিস না, শেখের বেটি আসবেন না’, ‘ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, খুনি হাসিনার আস্তানা’, ‘ধর ধর লীগ ধর, ধইরা ধোলাই কর’, ‘ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই’, ‘দড়ি লাগলে দড়ি নে, খুনি হাসিনার ফাঁসি দে’ ‘খুনি হাসিনার চোখের দল, জাতীয়তাবাদী ছাত্রদল’ এবং ‘ফিরতে চাইলে শেখের বেটি, ফাঁসির দড়ি আছে রেডি‍‍`সহ বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিলে শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. মাসুদ রুমি মিথুন, সদস্যসচিব মো. রাফিজ আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজসহ আহ্বায়ক কমিটির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালের সমাজ/কে.পি

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!