ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৫৮

কালের সমাজ ডেস্ক | সেপ্টেম্বর ২৭, ২০২৬, ০৬:৪৯ পিএম ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৫৮

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৫ জনে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ২ হাজার ১৫৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের ডেঙ্গুবিষয়ক ড্যাশবোর্ড থেকে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এ ছাড়া খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) মারা গেছেন দুজন।

নতুন ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ২২৭ জন, চট্টগ্রামে ৩৪৫, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৫৬, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩১১, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৯৭, খুলনা বিভাগে ৩২৯, ময়মনসিংহে ১৩২, রাজশাহীতে ১৭৬, রংপুরে ৭৩ এবং সিলেটে ১২ জন রয়েছেন।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৩ হাজার ৬৯৪ জনে। আর ডেঙ্গুতে মোট প্রাণহানি হয়েছে ২২৫ জনের।

কালের সমাজ/কে.পি

Link copied!